ঢাকা | বঙ্গাব্দ

জামায়াত ক্ষমতায় এলে কোনো মন্ত্রী-এমপি বিদেশে চিকিৎসায় যাবে না: হেলাল উদ্দিন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2025 ইং
জামায়াত ক্ষমতায় এলে কোনো মন্ত্রী-এমপি বিদেশে চিকিৎসায় যাবে না: হেলাল উদ্দিন ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দলের কোনো এমপি বা মন্ত্রী বিদেশে চিকিৎসার জন্য যাবেন না বলে ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির এবং ঢাকা-৮ আসনে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।
শুক্রবার (২৪ অক্টোবর) মতিঝিল উত্তর থানার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা ক্ষমতায় যেতে পারলে জনগণের করের টাকায় গড়ে ওঠা দেশীয় স্বাস্থ্য ব্যবস্থাকেই সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করবো। আমাদের কোনো এমপি বা মন্ত্রীও তখন বিদেশে চিকিৎসা নিতে যাবে না।”

তিনি আরও বলেন, জামায়াত শুধুমাত্র ক্ষমতার রাজনীতি করে না, বরং মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে দীর্ঘদিন ধরে। “অতীতে যারা ক্ষমতায় এসেছে তারা নিজেদের স্বার্থে রাজনীতি করেছে। কিন্তু জামায়াত মানবতার রাজনীতি করে—দুর্যোগ-দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোই যার পরিচয়।”

জামায়াতের ৪ দফা ভিত্তির একটি হলো সমাজসেবা ও সমাজ সংস্কার—এ কথা উল্লেখ করে তিনি জানান, এই ভিত্তিতেই দলটি বন্যা-দুর্যোগ, নদীভাঙন, দারিদ্র্য, বেকারত্ব মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে।

স্বাস্থ্যসেবা নিয়ে তিনি বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বিদেশে চিকিৎসা না নিয়ে দেশের স্বাস্থ্যসেবার প্রতি যে আস্থা দেখিয়েছেন, সেটিই দলের মূল নীতি। ক্ষমতায় গেলে সাধারণ মানুষও দেশে থেকেই উন্নত চিকিৎসা পাবেন।


তিনি অভিযোগ করেন, স্বাধীনতার ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে তাদের দুর্নীতি ও লুটপাটের কারণে সাধারণ মানুষ এখনো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অথচ জামায়াত ক্ষমতায় না থেকেও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ আম জনগণ পার্টির থানা অফিস ভিজিট

রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ আম জনগণ পার্টির থানা অফিস ভিজিট