প্রিন্ট এর তারিখঃ Apr 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 5, 2025 ইং
ছাত্রীদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য: রাবির সেই ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার

জুয়েল রানা, নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘জুলাই ৩৬’ হলে রাত ১১টার পর প্রবেশ করা ছাত্রীদের নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দফতর সম্পাদক নাফিউল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আনিসুর রহমান মিলন বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল শাখা ছাত্রদলের সহসভাপতি ছিলেন। তিনি দাবি করেছেন, ওই সময় ফেসবুক আইডি তার ‘নিয়ন্ত্রণে ছিল না।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। ছাত্রদলের নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি তার মনোনয়নপত্র বাতিলের দাবি জানান ছাত্রীরা। এ ছাড়া সাইবার বুলিং প্রতিরোধে একটি সেল গঠন করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়।
নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা
© সর্ব স্বত্ব সংরক্ষিত : ESOMOY