ঢাকা | বঙ্গাব্দ

শপিংমলে বোরকা পরে ঢুকে দোকানের তালা কেটে ৫০০ ভরি স্বর্ণ চুরি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 9, 2025 ইং
শপিংমলে বোরকা পরে ঢুকে দোকানের তালা কেটে ৫০০ ভরি স্বর্ণ চুরি ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728
ডেক্স নিউজ, 

 শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হওয়ার অভিযোগ পুলিশের কাছে করেছে মালিকপক্ষ।


৮অক্টোবর) দিবাগত রাতে চুরির এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।


পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, বুধবার রাত ৩টার দিকে চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে মালিবাগের ফরচুন শপিং মলে ঢুকে। তারা  শম্পা জুয়েলার্স নামের দোকানটির শাটারের তালা কেটে ভেতরে ঢুকে স্বর্ণ চুরি করে পালিয়ে যায়।

বিষয়টি বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে নিশ্চিত করেছেন ডিএমপির রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম তারিক। তিনি বলেন, আমাদের কাছে সংবাদ আসার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। সম্ভবত গতকাল রাতে একদল চোর শম্পা জুয়েলার্স নামে দোকানটির সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে। ওরা সেখানে থাকা বিভিন্ন স্বর্ণালঙ্কার চুরি করে। মালিকপক্ষ আমাদেরকে জানিয়েছে, দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে।


তিনি বলেন, আমরা আসলে এখনো এই দাবির সত্যতা যাচাই করতে পারিনি। তবে দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। আমরা মার্কেটের এবং দোকানের আশপাশের ও দোকানের ভেতরে সিসিটিভি ফুটে সংগ্রহ করার চেষ্টা করছি। ঘটনাস্থলে সিআইডির টিম কাজ করছে। আশা করছি দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারব। 

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, ইলিশ শিকারে নামতে প্রস্তুত জে

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে, ইলিশ শিকারে নামতে প্রস্তুত জে