ঢাকা | বঙ্গাব্দ

ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2025 ইং
ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। ছবির ক্যাপশন: ফাইল ছবি।
ad728
নিজস্ব প্রতিবেদক, জুয়েল রানাঃ

নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি ডোনাল্ড ট্রাম্পকে সুবিধামত সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদানের জন্য নিউইয়র্কে অবস্থানরত রাষ্ট্রপতি ট্রাম্পের আমন্ত্রণে অধ্যাপক ইউনূস অনুষ্ঠানে যোগ দেন।

অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতি ট্রাম্প এবং স্পেনের রাজা ফেলিপ ষষ্ঠ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেসহ বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে কুশল বিনিময় করেন।


নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাত পোহালেই শেখ হাসিনার মামলার রায়।

রাত পোহালেই শেখ হাসিনার মামলার রায়।