ঢাকা | বঙ্গাব্দ

চিঠি লিখে ভারতকে একহাত নিলেন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2025 ইং
চিঠি লিখে ভারতকে একহাত নিলেন ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি
ad728
নিজস্ব প্রতিবেদক, জুয়েল রানা 

নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অভিযোগ করেছেন, ভারতবিরোধী অবস্থানের কারণে তাকে প্রধানমন্ত্রিত্ব হারাতে হয়েছে। এক চিঠিতে তিনি দাবি করেছেন, ভারতের সঙ্গে সীমান্ত বিরোধ ও ধর্মীয় ইস্যুতে স্পর্শকাতর মন্তব্য করায় তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

জেনারেশন-জেড (জেন-জি) আন্দোলনের চাপে পদত্যাগে বাধ্য হন ওলি। পদত্যাগের পর গুঞ্জন ওঠে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তবে সূত্র জানিয়েছে, তিনি এখনো নেপালেই অবস্থান করছেন এবং রাজধানী কাঠমান্ডুর শিবপুরি সেনা ব্যারাকে আশ্রয়ে আছেন।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের দলের মহাসচিব বরাবর পাঠানো এক চিঠিতে ওলি লিখেছেন, ‘আমি যদি লিপুলেখ নিয়ে প্রশ্ন না তুলতাম, অযোধ্যা ও দেবতা রাম নিয়ে কথা না বলতাম, তাহলে হয়তো এখনো ক্ষমতায় থাকতাম।

নেপাল ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে লিপুলেখ গিরিপথ ও কালাপানি অঞ্চল নিয়ে বিরোধ রয়েছে। ১৮১৬ সালের সুগৌলি চুক্তির ভিত্তিতে দুই দেশের সীমান্ত নির্ধারিত হলেও, কালী নদীর উৎসস্থল ঘিরে বিভ্রান্তি থেকেই যাচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজা যুদ্ধের অবসান ঘোষণার দুই বছর পরও হত্যা চলছে

গাজা যুদ্ধের অবসান ঘোষণার দুই বছর পরও হত্যা চলছে